Go Search

ভারতীয় মুদ্রার জন্য টাকার চিহ্ন

 

        Windows টিম একটি আপডেট প্রকাশ করেছে, এটি Windows Vista, Windows Server 2008, Windows 7, এবং Windows Server 2008 R2 এর জন্য নতুন টাকার প্রতীকটি সমর্থন করার জন্য একটি সহায়তা যুক্ত করে৷ এই আপডেটটি ব্যবহারকারীদের Access ক্ষেত্রগুলি, Excel কক্ষগুলি বা SharePoint তালিকায় মুদ্রার কলামে ভারতীয় মুদ্রায় ফর্ম্যাট করা ডেটার ডিফল্ট প্রতীক হিসাবে নতুন প্রতীকটি ইনপুট করতে, দেখতে, মুদ্রণ এবং ব্যবহার করার সুবিধা দেয়৷

 

প্রতীকগুলি দু'টি উপায়ে সন্নিবেশ করতে পারা যায় যেমন যে কোনও MS Office প্রোডাক্টে প্রতীক সন্নিবেশ করুন আদেশটি ব্যবহার করে বা Windows-এর "ক্যারেক্টার ম্যাপ" উপযোগিতাটি ব্যবহার করে৷


Windows আপডেট তিনটি প্রধান ক্ষেত্র ছুঁয়ে যায় যা হ'ল


হরফ ফ্যামিলিসের আপডেট: Microsoft Sans Serif, Times New Roman, Arial, Segoe, এবং Tahoma৷ নথিটি যখন


কোনও MS-Office অ্যাপ্লিকেশনে প্রস্তুত করা হয় তখন নথিটি তৈরি করা হয়৷ যদি আপনি এমন কোনও হরফ ব্যবহার করে থাকেন যেটিতে মুদ্রার প্রতীকটি নেই তবে সেই একটি অক্ষরের জন্য হরফটি পরিবর্তন করে নিন৷

 

Ctrl+Shift+4 ব্যবহার করে ভারতীয় মুদ্রাটি ইনপুট করতে 13টি ভারতীয় স্থানীয় কীবোর্ডের আপডেট৷ নতুন ইংরাজী (ভারত) কীবোর্ডে AltGr+4 মিলিত কী নতুন প্রতীকটি ইনপুট করবে৷


স্থানীয় তথ্যের আপডেট যাতে নতুন প্রতীকটি স্বয়ংক্রিয়ভাবে মুদ্রাতে ফর্ম্যাট হওয়া আইটেমগুলির জন্য স্বয়ংক্রিয়ভাবে ব্যবহৃত হবে যেমন Access ক্ষেত্র, Excel কক্ষ বা SharePoint তালিকাগুলিতে মুদ্রার কলাম৷

 

PowerPoint এবং InfoPath-এর মতো Microsoft Office প্রোগ্রামের কয়েকটি ইউনিকোড কোডগুলিকে অক্ষরে রূপান্তরিত করতে পারেনা৷ যদি আপনার ইউনিকোড অক্ষরের দরকার হয় এবং ইউনিকোড অক্ষরগুলিকে সমর্থন করে না এমন প্রোগ্রামগুলির একটি ব্যবহার করে থাকেন তবে আপনার প্রয়োজনীয় অক্ষর(গুলি) প্রবেশ করাতে ক্যারেক্টার ম্যাপ ব্যবহার করুন৷

 

যদি আপনার প্রিন্টারটিতে থাকা হরফগুলির কোনও একটিতে টাকার মুদ্রার প্রতীকটি না থেকে থাকে তবে প্রিন্টার সেট আপ বৈশিষ্ট্যগুলিতে গ্রাফিক্স হিসাবে হরফগুলি মুদ্রণ করুন বিকল্পটির সন্ধান করুন বা আপডেটেড প্রিন্টার হরফগুলি যেটিতে ভারতীয় মুদ্রার প্রতীকটি রয়েছে সেটি কীভাবে পাওয়া যায় তা সন্ধান করতে আপনার প্রিন্টার ভেন্ডরের সাথে যোগাযোগ করুন৷

This site uses Unicode and Open Type fonts for Indic Languages. Powered by Microsoft SharePoint Server.
©2013 Microsoft Corporation. All rights reserved.